হাওজা নিউজ এজেন্সি: বিবৃতিটি নিম্নরুপ:
বিসমিল্লাহির রহমানির রাহিম
হযরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যখন ফকীহ আলেম মৃত্যু বরণ করেন তখন ইসলামে এমন এক রন্ধ্র ও ছিদ্র তৈরি হয়, যা কোন কিছু দিয়ে বন্ধ করা যায় না।
فال رسول الله (ص):إذا مات العالم الفقیه ثلم في الاسلام ثلمة لا یسدّ ها شيء.
আয়াতুল্লাহ আল-উযমা ওয়াহিদ খোরাসানির (আ'লাল্লাহু মাক্বামাহ্) রেহলাত ও ওফাতে সাহিবুল আমর হুজ্জাত ইবনুল হাসান হযরত ইমাম মাহদী (আ.ফা.), ওয়ালী ফক্বীহ আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ী, সম্মানিত মারাজেয়ে 'এযাম এবং সকল মুসলমানকে আন্তরিক শোক ও তাসলিয়াত জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে আহলুল বাইতের (আ.) উলূম,মা'আরেফ ও ফিকাহ শাস্ত্রের মহান বিদগ্ধ এ আলেমের উলূভে দারাজাত কামনা করছি। মহান আল্লাহ মহানবী (সা.) এবং আহলুল বাইতের (আ.) সান্নিধ্যে তাঁকে স্থিত করুন।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুনীর হুসাইন খান,
হাওযায়ে ইলমীয়াহ কোমে অধ্যয়নরত বাংলাদেশী তালাবা বৃন্দের পক্ষে।
আপনার কমেন্ট